মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৭ আগস্ট ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খালে মাছ ধরতে গিয়ে আইআইইউসি শিক্ষার্থী রায়হানের মৃত্যু

সীতাকুণ্ড  প্রতিনিধি *

রায়হান উদ্দীন রাজু

শখের বসে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের  (আইআইইউসির) শিক্ষার্থী রায়হান উদ্দিন রাজু   । মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ডের সৈয়দপুর  ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ মৌলভী বাড়ির ওমান প্রবাসী সলিমুল্লাহ খান প্রকাশ খান সাহেবের ছেলে।

মেধাবী ছাত্র রায়হানের  অকাস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান,  আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ভূঁইয়ার হাট বগাচতর এলাকার একটি খালে মাছ ধরতে যান রায়হানসহ গ্রামের ৩০-৩৫ জন যুবক। খালে জাল ফেলার একপর্যায়ে প্রবল পানির স্রোতে তলিয়ে যান রায়হান। এ সময় অন্যরা অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে পারেনি।

নিখোঁজের অন্তত আধাঘণ্টা পর সাগরে জেলেদের জালে রায়হানের দেহ আটকা পড়ে। সেখান থেকে দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।