রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৪ সেপ্টেম্বর ২০২৪

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটভর্তি ট্রাক সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত ও ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি ৯ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  তাদের উদ্ধার এবং যানচলাচল স্বাভাবিক করে।