মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

৩০ সেপ্টেম্বর ২০২৪

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পতেঙ্গায় জাহাজে আগুন: মিললো ৩ জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে। এতে আরও ১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে কিছু ক্ষত-বিক্ষত অংশও ।

নিহতরা হলেন- বিএসসির নিজস্ব মেরিন ওয়ার্কশপের চার্জম্যান চট্টগ্রামের নুরুল ইসলাম, ২৫-৩০ বছর ধরে বিএসসিতে ডেইলিবেসিস কাজ করা কিশোরগঞ্জের মো. হারুণ, বরিশাল মেরিন একাডেমি থেকে পাস করে বের হওয়া ঝিনাইদহের ক্যাডেট সৌরভ কুমার সাহা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন দুইজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে।

এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনত। দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে।

আগুন নেভাতে কাজ করে  নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও  ফায়ার সার্ভিস। সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল।