সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শনিবার

১২ অক্টোবর ২০২৪

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দশমীতে নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থাঃ আইজিপি

ঢাকা প্রতিনিধি *

রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি মো. ময়নুল ইসলাম।

দুর্গাপূজার উৎসবের দিনগুলো এক এক করে ফুরিয়ে এলো । আগমীকাল রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন।

বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই। শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা।

ময়নুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব ছিল।

তিনি বলেন, বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাঁতিবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও হবে। ঘটনা যত ছোটই হোক না কেন, যেখানেই ঘটছে  নেয়া হচ্ছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা।