সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রবিবার

১৩ অক্টোবর ২০২৪

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

এবার এলপিজিবাহী লাইটারেজ জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক *

বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করা এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষে খবরে জানা গেছে, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুন লাগার বিষয়টি সঠিক। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে জানানো হয়েছে।’

জাহাজে আগুন লাগার পর ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, নোঙর করা জাহাজটিতে দাউ দাউ করে জ্বলছে আগুন।

এর আগে, চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল বহনকারী বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর পৃথক দুটি ঘটনায় বিএসসি নাশকতার আশঙ্কা করছিল।

১২ দিনের ব্যবধানে চারটি দেশীয় জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে অস্বাভাবিক বলে মত বিভিন্ন দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে ক্যাপ্টেন হিসেবে কাজ করা আতিক ইউ খানের। গত ৩০ বছরে এমন কিছু তিনি দেখেননি।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এ কথা জানান আতিক ইউ এ খান।

ওই স্ট্যাটাসে তিনি বলেন, ২৫ বছর বিদেশি জাহাজে ছিলাম। খুবই উঁচুমানের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং সেভাবে মেইনটেইন করা হত। দেশীয় জাহাজে ১২ দিনের মধ্যে পরপর ৪টা জাহাজে অগ্নিকাণ্ড আর বিস্ফোরণ নিঃসন্দেহে খুবই অস্বাভাবিক ঘটনা।