সোমবার
১৪ অক্টোবর ২০২৪
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


ঢাকা প্রতিনিধি: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।