রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

- Advertisement -

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তাদের নতুনভাবে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনকারী বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য তাদের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও