রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তিয়ানজিনে এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

- Advertisement -

সম্মেলন শুরুর আগে মোদি ও পুতিনকে হাস্যোজ্জ্বলভাবে একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি পুতিনের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, “তার (পুতিন) সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।

আজকের এ সম্মেলনের ফাঁকে মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন মোদি। বৈঠকে শি বলেন, ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা সহযোগিতার অংশীদার। দুই দেশ একে অপরের কাছে হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ—এমন মন্তব্যও করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও