জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাক) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হঠাৎ বন্ধ করা হয়েছে।
- Advertisement -
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন থেকে ভোট গণনা স্থগিত করার ঘোষণা আসে। পরে শিক্ষকরা জরুরি সভার আহ্বান করেন।
এই সময়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর গণনার কাজ শুরু করা হয়।

