রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতের ইন্ধনে আ.লীগ পুনর্বাসন, শঙ্কা রিজভীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আওয়ামী লীগের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের যাঁতাকলে পিষ্ট হবে দেশ।”

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনে জামায়াতের ভূমিকা দৃশ্যমান। ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন ও বন্ধুত্বের আড়ালে জামায়াতের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনার আমলে সংঘটিত গণহত্যার নির্দেশনায় ভারতের মদদ ছিল বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “যে প্রধানমন্ত্রী সরাসরি গুলির নির্দেশ দেন, সেই আলামত ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপিত হচ্ছে। টেলিফোন কথোপকথনের ক্লিপ শুনলে যে কেউ শিহরিত হবে। আমরা যারা আন্দোলন করেছি, রাজনীতি করেছি, প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয়েছি।”

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার বর্বরতা তারা নিজেরা ভোগ করেছেন—দিনের পর দিন রিমান্ডে থাকা, মাসের পর মাস জেল খাটার অভিজ্ঞতা সেই প্রমাণ। এখন আদালতে জমা হওয়া নতুন আলামতগুলো দেখাচ্ছে, আন্দোলন দমন করতে ভয়াবহ পরিণতির পথে দেশকে ঠেলে দেওয়া হয়েছিল।

রিজভীর অভিযোগ, “হেলিকপ্টার থেকে গুলি, সরকারি ভবনে অগ্নিসংযোগ, মেট্রোরেলে আগুন—এসব শেখ হাসিনার নির্দেশে হয়েছে। অথচ ওই ঘটনাগুলো আন্দোলনকারীদের চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাকে মেট্রোরেল পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল। এখন প্রমাণ মিলছে, ওইসব নির্দেশনা এসেছে শেখ হাসিনার কাছ থেকেই।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি আবারও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটে, তবে ৫ আগস্টের আন্দোলনকামী ও গণতন্ত্রকামী মানুষ ভয়াবহ পরিণতির শিকার হবে।

ভোট জরিপ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী বলেন, আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।

সর্বশেষ

এই বিভাগের আরও