রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘শান্তির প্রেসিডেন্ট’ ট্রাম্প! নোবেল ঘোষণার আগেই দাবির ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে তিনি বলছেন ‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার’।

- Advertisement -

আগামীকাল (শুক্রবার) ঘোষণা হতে যাচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। তার আগেরদিন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা— “The Peace President”, অর্থাৎ ‘শান্তির প্রেসিডেন্ট!’

শান্তিতে নোবেল ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে অনেকেই ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

এর আগেরদিন (বুধবার) ট্রাম্প আরও একবার দাবি করেন, তিনি বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে রয়েছে ভারত–পাকিস্তান সংঘাতও।

তিনি আরও বলেন, একটি যুদ্ধ থামানোর “কাছাকাছি পৌঁছে গেছেন”, এবং আশাবাদ ব্যক্ত করেন যে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধও তিনি সমাধান করবেন।

নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার কোনো ধারণা নেই।”

তিনি জানান, কীভাবে সেই সাতটি যুদ্ধ থামিয়েছেন, তা ব্যাখ্যা করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আত্মপ্রশংসার সুরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না, ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে।”

তবে নিজের নোবেল পাওয়ার ব্যাপারে খুব একটা নিশ্চিত নন ট্রাম্প। তার ভাষায়, “হয়তো ওরা (নোবেল কমিটি) আমাকে না দেওয়ার একটা কারণ খুঁজে নেবে।”

উল্লেখ্য, নোবেল কমিটির প্রতি ট্রাম্পের অভিমান নতুন নয়। অতীতেও তিনি বলেছিলেন,

“ওরা আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না, কারণ এটা কেবল উদারপন্থিদের দেওয়া হয়।”

সর্বশেষ

এই বিভাগের আরও