রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার বিমানবন্দর খুলল আন্তর্জাতিক আকাশের পথ

কক্সবাজার প্রতিনিধি:

সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে।

- Advertisement -

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপন রোববার জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Civil Aviation Rules, 1984-এর Rule 16 অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ পদক্ষেপ পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক ফ্লাইট ও পর্যটকদের জন্য কক্সবাজারকে আরও সহজলভ্য করবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও