রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘পিআর নির্বাচন এখন অগ্রাধিকার নয়’—বিএনপি মহাসচিবের মন্তব্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, “সত্যিকার অর্থে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছি। যদিও নানা পক্ষ এ প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।”

ফখরুল বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি তুলে আন্দোলন করা বা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা জনগণের কাছে বোধগম্য নয়। যারা দ্রুত নির্বাচন চান, তাদের উচিত বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত ভবিষ্যৎ সংসদই নেবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সব সময় সংসদীয় কাঠামোর সংস্কারের পক্ষে। আমরা উচ্চকক্ষের কথা বলেছি—এটি নতুন অভিজ্ঞতা হতে পারে, তবে নিম্নকক্ষের পরিবর্তন এখন অবাস্তব।”

সর্বশেষ

এই বিভাগের আরও