রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়া এক্সেস রোডে অগ্নিকাণ্ড, আতঙ্কে মাদরাসাছাত্ররা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডের একটি ভবনে আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামারবাজার স্টেশন থেকে চারটি ইউনিট ছুটে আসে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সৈয়দ শাহ রোড সংলগ্ন একটি ট্রান্সফরমার ও তারের জঞ্জাল থেকে আগুন লেগে দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে ইহ্যাউস্ সুন্নাহ মাদরাসা ভবনে। সেই সময় ভবনে ছিলেন বহু মাদরাসাছাত্র।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, প্রথমে দুইটি গাড়ি পাঠানো হলেও পরিস্থিতি মোকাবিলায় আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে জানানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও