সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

টানাটানি শেষে তালিকায় ‘শাপলা কলি’—জিদের জয় ইসির সিদ্ধান্তে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীকটি তালিকার ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধন অনুযায়ী প্রতিটি প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দের অধিকার দেওয়া হয়।

ইসি প্রজ্ঞাপনে আরও উল্লেখ করেছে, প্রার্থীরা অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত তালিকাভুক্ত যে কোনো প্রতীক বেছে নিতে পারবে।

শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘ সময় ধরে টানাটানি চলছিল। এনসিপি চিঠি ও বৈঠকের মাধ্যমে প্রতীকের জন্য দাবী জানালেও ইসি আগে তা গ্রহণ করেনি। সর্বশেষ গত ৭ অক্টোবর এনসিপি শাপলার সাতটি নমুনা পাঠায়, কিন্তু কমিশন বৈধ বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত কোনো প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দেয়।

১৯ অক্টোবর প্রতীক বাছাইয়ের শেষ দিন হলেও এনসিপি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করতে অস্বীকার করেছিল। অবশেষে বৃহস্পতিবার কমিশন প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ যুক্ত করে টানাটানি শেষ করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও