রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মূল্যতালিকা নেই, পরিবেশ নোংরা—বোয়ালখালীতে জরিমানা চার দোকানিকে

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতল, শাকপুরা ও দাশের দীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া জ্বালানি তেল বিক্রির অভিযোগে চারটি মামলায় এই জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও