আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি রাজশাহীতে এসেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করতে, নির্বাচনী আলোচনায় নয়।
- Advertisement -
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর এই মহিলা টিটিসি সারাদেশের মধ্যে অন্যতম উন্নত কেন্দ্র।’
এর আগে সকাল সোয়া ১০টার দিকে আসিফ নজরুল কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসক ও টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

