সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে বিএনপির আলোচনা সভা

মীরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলা বিএনপির আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার স্টেডিয়াম মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভা সফল করার লক্ষে খৈয়াচড়া ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১২ নভেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান চেয়ারম্যানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ডাক্তার শহীদুল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি, শহীদ উদ্দিন, আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, খৈয়াচড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান, সদস্য সচিব আবু তালেব শিবলু, খৈয়াচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা হারুনুর রশীদ, কৃষকদল নেতা আবুল কালাম, স্বেচ্ছাসেবক নেতা শহীদুল ইসলাম, যুবদল নেতা নাজিম উদ্দিন, সাঈদ নবী, নিজাম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও