রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধাওয়া খেয়ে উধাও চালক, প্রাইভেটকারে উদ্ধার এক লাখ ইয়াবা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় প্রাইভেটকার থেকে  প্রায় ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিশারিঘাট এলাকায় কোতোয়ালী থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে পৌঁছালে একটি প্রাইভেটকার পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকার থেকে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্রতি প্যাকেটে আনুমানিক ১০ হাজার করে মোট ১ লাখ ইয়াবা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও