রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে পাহাড়তলী বিএনপির বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়তলী বিএনপি। নিষিদ্ধ ঘোষণা করা স্বৈরাচারী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফিরোজশাহ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কর্নেল হাট সিডিএ আবাসিক প্রভাতি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান এবং পরিচালনা করেন সদস্য সচিব মাহবুবুল আলম।

সমাবেশে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরীয়া গোলাপসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শাসনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে—এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান বক্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও