রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি অভিমুখে দুই বুলডোজার— অস্বাভাবিক মিছিল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে বুলডোজার সঙ্গে নিয়ে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে রওয়ানা দিয়েছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর তারা কলেজ গেট থেকে মিছিল শুরু করেন। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির উদ্দিন রিয়নসহ ঢাকা কলেজের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিল দুটি বুলডোজার, যা পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।

এর আগে, সকালে ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও কুশপুতুল দাহের ঘোষণা দেওয়া হয়েছিল।

মানবতাবিরোধী অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শিক্ষার্থীদের এই মিছিল বিশেষ গুরুত্ব পেয়েছে।

মিছিলকারীরা ধানমন্ডির দিকে এগিয়ে যাওয়ার সময় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও