রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে দেড় কোটির ইয়াবা উদ্ধার, মদসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

কক্সবাজারে পৃথক অভিযানে দেড় কোটি টাকা মুল্যের ৫০ হাজার ইয়াবা এবং ২০ লিটার দেশি চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন

- Advertisement -

বুধবার (২৬ নভেম্বর) সকাল ও বিকেলে নাফ নদী সংলগ্ন জিন্নাখাল ও দমদমিয়া চেকপোষ্টে পৃথক অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মো. শফির পুত্র মো. গফুর আলম (২৪) এবং হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফুলের ডেইল গ্রামের নজু মিয়ার পুত্র মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক আশিকুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পরিবহনের দায়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়। আটককৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও ইয়াবা উদ্ধারের মামলায় আরও ২ জনকে পলাতক আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৬৮ ঘণ্টায় ৮টি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ৪ লাখ ৯১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ১২ জন আসামিকে আইনের হাতে সোপর্দ করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও