সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিরসরাইয়ে কৃষক দলের দোয়া মাহফিল

সাফায়েত মেহেদী, মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার আবুতোরাব হামিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা কৃষক দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন। এসময় আবুতোরাব হামিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ কাজের জন্য উপজেলা কৃষকদলের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, মিরসরাই আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় আজকের এই পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর দীর্ঘ হায়াত ও দ্রুত রোগমুক্তি কামনায় আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু দাউদ, যুগ্ম আহবায়ক এম এ হানিফ মিজি, পৌরসভা কৃষকদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, মিঠানালা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শেখ জাহেদ, মায়ানী ইউনিয়ন কৃষক নেতা মো. সাহেদ আহসান, মিরসরাই সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মশিউর রহমান, ওয়াহেদুল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, কাটাছড়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীন প্রমুখ।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও