সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘খালেদা জিয়া জাতির অনুপ্রেরণা’—দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

- Advertisement -

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বেগম জিয়ার চিকিৎসা-সংক্রান্ত সব কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা, সমন্বয় ও সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ

এই বিভাগের আরও