সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তফসিল আসছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে—সিইসির ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

- Advertisement -

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

সিইসি বলেন, “নির্বাচনের তফসিল আমরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আশা করছি। তফসিল ঘোষণার দিন তারিখ আপনাদের তখনই জানানো হবে।”

গণভোট প্রসঙ্গে সিইসি জানান, সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে।

তিনি বলেন, “অধ্যাদেশ জারি হওয়ায় এখন ইসি গণভোট আয়োজনের আইনগত ক্ষমতা পেয়েছে। সে অনুযায়ী আমরা এখন সিরিয়াসভাবে কাজ শুরু করেছি।”

তিনি আরও জানান, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে গণভোটের প্রচার কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ইসিও এই প্রচার অভিযানে সম্পৃক্ত থাকবে।

সিইসি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারাদেরও তো দায়িত্ব আছে। আপনারারা এই দেশের নাগরিক। নির্বাচনী পরিবেশ গঠনে আমাদের সবার যৌথ দায়িত্ব রয়েছে।”

গত ১৫ বছর মানুষ বাস্তবিক ভোটদানের অভিজ্ঞতা থেকে অনেকটাই দূরে উল্লেখ করে সিইসি বলেন— “ভোট দেওয়ার প্রক্রিয়াটি জনগণকে দেখাতে ও পরিচিত করাতেই এই মক ভোটিংয়ের আয়োজন। একই সঙ্গে দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে তাও পর্যবেক্ষণ করা হচ্ছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও