সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘দেশবাসীর ভালোবাসা আমাদের প্রেরণা’—ফেসবুকে তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তারেক রহমান লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, তার জন্য জিয়া পরিবার ও দলের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো লিখেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুগণের উদ্বেগ-উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের আবেগকে গভীরভাবে স্পর্শ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা।

এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অবস্থার তেমন উন্নতি না হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা চিকিৎসকদের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও