রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের সফরের আগে রাশিয়া–ভারত সামরিক চুক্তি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে দুই দেশের সামরিক সহযোগিতা আরো জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা। গত ফেব্রুয়ারিতে দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট চুক্তিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিক অনুমোদন পায়।

- Advertisement -

দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে পৌঁছাবেন প্রেসিডেন্ট পুতিন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সামরিক সহযোগিতা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে ধারণা বিশ্লেষকদের।

চুক্তির মাধ্যমে রাশিয়া ও ভারতের মধ্যে সেনা মোতায়েন, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের চলাচল পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উভয় দেশ একে অপরকে সামরিক রসদ ও লজিস্টিক সহায়তা প্রদান করতে পারবে। ডুমার স্পিকার ভি ভোলোডিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। আমরা এই সম্পর্ককে মূল্য দিই। এই চুক্তি দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নেবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও