সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে, প্রস্তুত কাতার এয়ার অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। ভোর ৪টা থেকে ৬টার মধ্যে তাকে লন্ডনে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিএনপির দলীয় সূত্র।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য ভোরেই লন্ডনে নেওয়া হবে। এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজ মধ্যরাত অথবা আগামীকাল সকালে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক দলসহ ১৫ সদস্য লন্ডনে যাচ্ছেন। এদের মধ্যে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও থাকবেন।

ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল অনুমোদন সম্পন্ন হলেই তাকে লন্ডনে স্থানান্তর করা হবে।

ইতি মধ্যে দেশজুড়ে তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও