সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘নির্বাচন দেওয়ার শর্ত ছিল না’—সাখাওয়াত হোসেনের স্পষ্ট বক্তব্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় নির্বাচনের বাধ্যবাধকতা কিংবা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “আমাদের কেউ গলা ধরে বলেনি যে এক-দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। শর্ত ছিল না, আমরা নিজেরাই বলেছি নির্বাচন হবে।”

- Advertisement -

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট নয়। তিনি বলেন, “কে কোন দিকে যাচ্ছে—তা কেউ জানে না। বাংলাদেশে এটি নতুন কিছু নয়। ওয়ান-ইলেভেনের পরেও আমরা একই বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছি।”

নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি দায়িত্ব নির্বাচন কমিশনের বলে উল্লেখ করেন। দীর্ঘদিন নির্বাচন কমিশনে দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যরসের ছলে বলেন, “আমি ভুলে গেছি, নির্বাচন নিয়ে এখন আমার কিছু বলার নেই।”

তবে তিনি মত দেন—দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসা জরুরি। “ডেমোক্রেটিক প্রসেস স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। গত ১৭-১৮ বছরে তা দৃশ্যমান হয়নি। আমরা যদি তা করতে পারি, সেটাই হবে বড় অর্জন।”

সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও