সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এয়ার অ্যাম্বুলেন্স স্থগিত, লন্ডন যাত্রা অনিশ্চিত খালেদা জিয়ার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তাকে নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি আজ মঙ্গলবার ঢাকায় আসছে না।

- Advertisement -

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুলেন্সটির আগের অবতরণ ও উড্ডয়নের অনুমোদন বাতিলের আবেদন করেছে। ফলে আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইটটি আর আসছে না।

এর আগে এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরিবার আপাতত দেশে থেকেই চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে পরে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।

দলীয় সূত্র আরও জানায়, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির চিকিৎসা ও শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপরই বর্তমানে বিদেশযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও