সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বেগম রোকেয়ার চেতনায় নারী জাগরণের অঙ্গীকার—আজ রোকেয়া দিবস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। বাঙালি নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বরই মৃত্যুবরণ করেন। দিনটি প্রতি বছর জাতীয়ভাবে বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।

- Advertisement -

দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি বছরের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক দেওয়া হবে।

পদকপ্রাপ্তরা হলেন— নারীশিক্ষা (গবেষণা): রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার, মানবাধিকার: নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে তাদের হাতে পদক তুলে দেবেন।

দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “বেগম রোকেয়া উনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে নারীশিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা পালন করেছেন। তার দেখানো পথে আজও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার।”

বেগম রোকেয়ার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মতিচূর, পদ্মরাগ, অবরোধবাসিনী। তার ইংরেজি রচনা ‘সুলতানাস ড্রিম’ (সুলতানার স্বপ্ন) বিশ্বজুড়ে নারী জাগরণের প্রতীক হিসেবে স্বীকৃত, যা ইউনেসকোর ওয়ার্ল্ড মেমোরি তালিকায়ও অন্তর্ভুক্ত। ২০০৪ সালে বিবিসি বাংলার জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও