সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দাম বেড়ে ২২ ক্যারেটের ভরিতে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়াল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

- Advertisement -

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, দেশের বাজারে সর্বশেষ ২ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

নতুন দাম শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও