রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাদি হত্যা মামলা— এখনো কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ নেই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

- Advertisement -

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এটি জানার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি।”

তিনি আরও বলেন, অপরাধীদের অবস্থান নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হাদি হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, “এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। “এতে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে ছিলাম এবং সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে,” বলেন তিনি।

ডিবি প্রধান আরও জানান, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও