সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মব ভায়োলেন্স—এখন রুখে দাঁড়ানোর সময়: ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সচেতন থাকলেই চলবে না; অপশক্তির বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে হবে।

- Advertisement -

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংবাদপত্রের ওপর হামলা শুধু কোনো একটি গণমাধ্যমের ওপর আঘাত নয়; এটি গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর সরাসরি আঘাত। “আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, সেই স্বপ্ন আমি কোনো দিন দেখিনি,” বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুর ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই যুদ্ধের অর্জনের ওপর আঘাত এসেছে।”

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সরকারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে হবে।

মির্জা ফখরুলের মতে, এখন কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠনের কথা নয়; বরং সব গণতন্ত্রকামী মানুষের এক হওয়ার সময় এসেছে। “আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই—তাদের এখন শুধু সচেতন হলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে,” বলেন তিনি।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও