বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর নির্বাচন সংক্রান্ত শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন হবে কি না—এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।”
এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মন্তব্য করেন, “তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে। নির্বাসনে থেকেও তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু জাতীয় রাজনীতিতে তার আসল ভূমিকা কেমন হবে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।”
তাদের মতে, দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে এবং আগামী দিনে রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণের দিকে সকলের দৃষ্টি থাকবে।

