সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হাদি হত্যার প্রতিবাদ — থমকে গেল চট্টগ্রামের দক্ষিণাঞ্চল

কর্ণফুলি প্রতিনিধি:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।

- Advertisement -

দেশব্যাপী ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার পর থেকে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবরোধকারীদের সংখ্যা বাড়তে থাকে। শুরুতে সেতুর মুখে সড়কের একপাশে অবস্থান নিলেও পরে উভয় পাশে অবস্থান নিয়ে কার্যত যান চলাচল বন্ধ করে দেন তারা।

অবরোধের ফলে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শাহ আমানত সেতুর মুখে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

এর আগে একই দাবিতে শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। রোববার একই দাবিতে নারায়ণগঞ্জেও ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনের কর্মী-সমর্থকরা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও