সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার মৃত্যু—মাশরাফি জানালেন শোক ও সমবেদনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সকল প্রচেষ্টা ব্যর্থ করে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গণেও।

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে শোকবার্তা দিয়ে লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি।

কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ নিশ্চয়ই উত্তম প্রতিদান দেবেন।”

এর আগে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা, যাদের মধ্যে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম রয়েছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।

বঙ্গবন্ধু অ্যাভারকেয়ার হাসপাতালে গত ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন পুরনো রোগে ভুগছিলেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও