রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

- Advertisement -

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে শোক পালন উপলক্ষে আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও