রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘থানা পুড়িয়ে দিয়েছি’ বক্তব্য—বৈছাআ নেতাকে আটক করল পুলিশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। তিনি জানান, মাহদী হাসানকে আটক করা হয়েছে, তবে আটকের সুনির্দিষ্ট কারণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংগঠনটির পক্ষ থেকে মাহদী হাসানকে সাময়িকভাবে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও জারি করা হয়।

সবশেষে শনিবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়ার মাধ্যমে বিষয়টি নতুন মোড় নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও