রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মনোনয়ন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হবে আজ

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হচ্ছে আজ ।

- Advertisement -

প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে আগামীকাল (৫ জানুয়ারি) থেকে।

তফশিল অনুযায়ী, আজ সারা দেশে ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত হবে। চলমান যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও