বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এলপি গ্যাসের দাম বাড়ল—১২ কেজি সিলিন্ডার ১,৩০৬ টাকা

জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)–এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

রোববার (৪ জানুয়ারি) বিইআরসি এই নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

গত ডিসেম্বর মাসে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়ানো হয়।

তবে সরকার নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অনেক এলাকায় সরকারি দামের চেয়ে বাড়িয়ে প্রায় দুই হাজার টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বেশি দাম দিয়েও এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে ভোক্তারা অভিযোগ করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও