অতিরিক্ত ঠান্ডায় অনেকে ফোনের চার্জে সমস্যা পেয়েছেন। এর ফলে ডিভাইসে ব্যাটারি আর চার্জ নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। অনেকে বলছেন, চার্জ হচ্ছে ধীরে।
আবার কারও অভিযোগ, ডিভাইসে চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর পেছনে কাজ করে বেশ কিছু কারণ। কিছু পরামর্শ মেনে চললে ফিরে আসবে আগের মতো চার্জের গতি। প্রথমেই মোবাইলে যদি কাভার থাকে, অর্থাৎ ফোন পুরোনো হলে চার্জের সময় তা খুলে রাখাই শ্রেয়। শীতের সময় চার্জিংয়ের ফলে স্মার্টফোনে স্বাভাবিকের তুলনায় বাড়তি তাপ ছড়ায়। কারণ, ফোনে যদি কাভার থাকে, তাহলে ব্যাটারি হিট হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। তাই কাভার সরিয়ে ফোনে চার্জ দেওয়া উচিত।
যদি ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে, তাহলে শীতের সময় এ পদ্ধতি থেকে বিরত থাকতে পারেন। এতে ডিভাইস চার্জ নেয় ধীরগতিতে। কারণ, অনেকে ডিভাইসকে ওয়্যারলেস চার্জে দিয়ে ইউটিউব, গেমিং আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। আবার ফোন চার্জিং অবস্থায় রেখেই অনেকে গেমে মগ্ন হয়ে পড়েন। এতে বাড়তি চাপ তৈরি হয় ব্যাটারি আর প্রসেসরে। এর ফলে চার্জ হতে সময় বেশি লাগে। অন্যদিকে, ডিভাইসে ব্যাটারির ভেতরের অংশে সক্ষমতার ক্ষয় হয়।
ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় যখন থাকবেন, সে সময় গেমের মধ্যে না থাকাই শ্রেয়। এ কারণে চার্জিং গতি কমে যায়। অ্যাপ ছাড়া এখন সব কাজই থমকে যায়। জরুরি অ্যাপ রেখে প্রয়োজন নেই বা দরকার হয় না– এমন সব ফাইল একেবারে মুছে ফেলা উচিত। কারণ, ব্যবহার না করলে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড থাকা অ্যাপ ব্যাটারি ও প্রসেসরকে ব্যস্ত রাখে। এতে ব্যাটারির ক্ষমতা দ্রুত ফুরিয়ে যায়।

