রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ভিসা কড়াকড়ি—কলকাতায় বন্ধ পর্যটকসহ অন্যান্য ভিসা সেবা

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ।

- Advertisement -

বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বুধবার রাত থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। সে সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও