সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফুলে-ফুলে রঙিন সাজে ডিসি পার্ক: ১৪০ প্রজাতির ফুলে শুরু মাসব্যাপী উৎসব

স্টাফ রিপোর্টার

আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে অবস্থিত ডিসি পার্ক। ১৯৪ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে দেশের বৃহত্তম ফুল উৎসব—“চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬”।

- Advertisement -

মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ ঘটানো হয়েছে। ফুলের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের জন্য যোগ করা হয়েছে নতুন নতুন আকর্ষণ।

এবারের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি।

প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুল দেখার পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে।

উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রচারণার জন্য একটি বিশেষ স্টলও থাকবে।

আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হওয়া এই ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও