ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন। আপিলে তিনি দাবি করেন, সারোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ায় সংবিধান ও নির্বাচনী আইনের বিধান অনুযায়ী সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন প্রার্থীর ঋণখেলাপির অভিযোগ আমলে নিয়ে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে আপিল বিভাগে বিষয়টি পুনরায় পর্যালোচনা করে ইসি তার প্রার্থিতা বাতিল করে।
উল্লেখ্য, চলমান আপিল নিষ্পত্তি শেষে আগামী ২০ জানুয়ারি সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

