সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২—হাঁস মার্কা হাতে রুমিন ফারহানা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে হাঁস প্রতীক সংগ্রহ করেছেন।

- Advertisement -

আজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মোট ৪৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে আজকের এই জায়গায় এনেছেন। ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে—‘আমাদের হাঁস মার্কা’। তাই এই মার্কা আমার নয়, ভোটারদের মার্কা।”

নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,
“আমি হাঁস পালতাম। আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল, আমি চোরকে ছাড়িনি। মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।”

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী হিসেবে বলেন, “ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে বলবেন, যেভাবে চাইবেন, সেভাবেই এই এলাকার উন্নয়ন করব।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক মাথাল পেয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও