সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল (রহ.)-এর দরগায় তারেক রহমান, শুরু সিলেট সফর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে জিয়ারত শেষে মোনাজাত করেন। এরপর সেখানে অবস্থিত মসজিদে ইশার নামাজ আদায় করেন।

- Advertisement -

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন রয়েছে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির আয়োজিত এক নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও