শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা অসম্ভব—রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী হিজরি ১৪৪৭ সালের পবিত্র রমজান মাসের সূচনাকারী চাঁদ ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অংশ থেকে দেখা সম্ভব নয়। ফলে অনেক দেশে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

- Advertisement -

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের (আইএসি) পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ জানান, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যাস্তের সঙ্গে একসময় ও পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের মাত্র কয়েক মিনিট পর চাঁদ অস্তাবে। এই স্বল্প সময় চাঁদের দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, আরব আমিরাতে চাঁদের নিচের প্রান্ত সূর্যাস্তের এক মিনিট আগে অস্তাবে। রিয়াদে চাঁদ অস্তাবে সূর্যাস্তের ৪২ সেকেন্ড আগে। সৌদি আরবের তাবুক অঞ্চলে চাঁদের বয়স মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিট হবে এবং সূর্যের সঙ্গে কোণীয় বিচ্ছিন্নতা মাত্র এক ডিগ্রি। মিসরের কায়রোয় চাঁদ অস্তাবে সূর্যাস্তের দুই মিনিট পর, আলজেরিয়ায় ছয় মিনিট পর। এসব অবস্থায় চাঁদ দেখা সম্ভব নয়।

মুহাম্মদ শওকত সতর্ক করেন, এই বিষয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়তে পারে, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে।

এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও আশপাশের অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি পবিত্র শাবান মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান মাস শুরু হবে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া ও আফ্রিকার কিছু অংশে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ খোঁজা হবে। আবহাওয়া ও স্থানীয় মানদণ্ডের ওপর নির্ভর করে এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

সর্বশেষ

এই বিভাগের আরও