সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করার সময় সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় থাকলেও বর্তমানে উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়ে অবিরত ‘গালি’ শুনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
‘টিটিসি নিয়ে কাজ করছি, নির্বাচন নয়’ — আসিফ নজরুল রাজশাহীতে
সোমবার ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
আসিফ নজরুল বলেন, “উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার পর বহু মানুষের কথা শুনে প্রচণ্ড দুঃখ-কষ্ট পেয়েছি। আগে যখন উপদেষ্টা ছিলাম না, সারাদিন খালি শেখ হাসিনার সমালোচনা করতাম—এটা খারাপ, ওটা খারাপ। মানুষ আমাকে মাথায় তুলে নাচত। আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম।”
বর্তমান কর্মব্যস্ততার বিবরণ দিয়ে তিনি আরও বলেন, “আর এখন সারাদিন কাজ করি। কালকে রাতে দুবাই থেকে মিটিং করে এসে রাত আড়াইটা পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে সাড়ে ৭টা থেকে কাজ করছি, চোখ জ্বলছে, মাথা ব্যথা হয়ে গেছে। অথচ সারাদিন কাজ করি আর সারাদিন গালি শুনি।”
তবে এত কষ্টের মধ্যেও ফয়জুল কবিরের মতো গুণী মানুষের সান্নিধ্য পাওয়ায় নিজের ভালো লাগার কথা জানান তিনি। একই সঙ্গে আমলাতন্ত্রের দুর্বলতা এবং মানুষের দেশপ্রেম ও দায়িত্ববোধের অভাব নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেন এই উপদেষ্টা।

