রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কারখানায় যৌথ অভিযান, পেকুয়ায় ২ হাজার লিটার মদসহ আটক ১

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়ায় একটি মদ তৈরির কারখানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওলা সিং রাখাইন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

- Advertisement -

পেকুয়ায় লাকড়ির স্তুপে মিলল অস্ত্র-কার্তুজ

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ওলা সিং রাখাইন ওই এলাকার ওচামং রাখাইনের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও